News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে পুকুর থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
Image

কমলপুরে পুকুর থেকে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ১১ সেপ্টেম্বর : সাত সকালে পুকুর থেকে অর্ধগলিত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কমলপুরে। বৃহস্পতিবার সকালে মহাবীর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায় দিগ্বিজয় গোয়ালার পুকুর থেকে ফুলচান গৌড় (৩৯)-এর মৃতদেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ফুলচান গৌড় ঈশ্বর গৌড়ের পুত্র এবং বিবাহিত হলেও তাঁর কোনো সন্তান ছিল না। তিনি দীর্ঘদিন ধরেই মদ্যপানে আসক্ত ছিলেন। গ্রামের বাসিন্দাদের অনুমান, মদ্যপ অবস্থায় পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি জলে পড়ে যান এবং আর উঠে আসতে পারেননি।

পুকুর মালিক দিগ্বিজয় গোয়ালা জানান, সকালে ঘুম থেকে উঠে তিনি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন। এরপর স্থানীয়রা এসে মৃতদেহটি ফুলচান গৌড়ের বলে শনাক্ত করেন। খবর দেওয়া হয় কমলপুর থানায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। জানা গেছে, গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন ফুলচান গৌড়। তবে তাঁর কোনো শত্রু নেই বলেই গ্রামবাসীরা জানিয়েছেন। মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে ম্যাজিস্ট্রেট ও স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করেন। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয়।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top