News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডাক্তারের বদলি আটকে দেওয়ার ঘোষণা দিলেন কমলাসাগরের মণ্ডল সভাপতি কাজল সরকার
Image

ডাক্তারের বদলি আটকে দেওয়ার ঘোষণা দিলেন কমলাসাগরের মণ্ডল সভাপতি কাজল সরকার

আগরতলা, ১১ সেপ্টেম্বর : মধুপুর হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক। তার মধ্যে স্বাস্থ্য পরিষেবার মান তল্লানীতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে একজন চিকিৎসক অন্যত্র বদলি করা হয়েছে। এরই প্রতিবাদে আজ পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।

এলাকাবাসীদের অভিযোগ, মধুপুর হাসপাতালে চিকিৎসা পরিষেবার বেহাল দশা। ওই স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক রয়েছে ডা. অর্নব দেববর্মা। তাঁকেও বদলির বিজ্ঞাপ্তি জারি করা হয় । তিনি দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা প্রদান করে আসছেন । এর ফলে এলাকাবাসীরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। স্থানীয়দের দাবি, হাসপাতালে এমনিতেই বিভিন্ন সমস্যায় জর্জরিত। তার মধ্যে স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসককে বদলি করে দেওয়া হচ্ছে অন্যত্র। এর ফলে গ্রামের মানুষ বিপাকে পড়বেন বলে জানিয়েছেন তারা। গ্রামের যেকোনো বাসিন্দা অসুস্থ হলে এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এখানে যদি ডাক্তার না থাকে তাহলে চরম অসুবিধায় পড়তে হবে প্রত্যেকেই। তাই কোনোভাবেই ওই চিকিৎসককে বদলি করা যাবে না বলে এদিন বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীরা।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশ বাহীনি। পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেন। মণ্ডল সভাপতি এসে সবাইকে আশ্বাস দিয়েছেন তিনি সেই ডাক্তারকে বদলি হতে দেবেন না। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top