News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় ২২০টিরও বেশি বড় দুর্গাপূজা হচ্ছে : জেলা শাসক
Image

আগরতলায় ২২০টিরও বেশি বড় দুর্গাপূজা হচ্ছে : জেলা শাসক

আগরতলা, ১১ সেপ্টেম্বর : আগরতলায় ২২০টিরও বেশি বড় দুর্গাপূজা হচ্ছে। আজ আগরতলা টাউনহলে পূজা উদ্যোক্তা, ডেকোরেটর, সাউন্ড সিস্টেম প্রোভাইডারদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক এবং পুলিশ সুপার নমিত পাঠক।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক ড: বিশাল কুমার বলেন, সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পূজা উদ্যোক্তারা। এই প্রেক্ষাপটে আজ পশ্চিম জেলার পূজা উদ্যোক্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে।

তিনি আরও, মূলত দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বৈঠক ডাকা হয়েছিল। পূজা উদ্যোক্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে রাজধানীতে ড্রেনের কাজ চলায় রাস্তার পরিধি কিছুটা সংকুচিত হয়েছে। তাই ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্দিষ্ট রাস্তার সীমানা অতিক্রম করে আলোকসজ্জা না করা হয়। অন্যথায় যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটবে। প্রশাসনিক নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ক্লাবগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে পূজা আয়োজন বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্কবার্তা দেন তিনি।

এদিন পুলিশ সুপার বলেন, শারদোৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অঘটন না ঘটে এবং উৎসব আনন্দমুখরভাবে পালিত হয়, সে বিষয়ে ক্লাব উদ্যোক্তাদের সচেতন করা হয়েছে।

Releated Posts

ভিসি নির্বাচন কোনো দলের নয়, তিপ্রাসাদের গণতান্ত্রিক অধিকারের লড়াই: প্রদ্যোত

আগরতলা, ১৬ জুন: দীর্ঘ এক দশক ধরে টিটিএএডিসি-এর অধীনে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়ায় গ্রামাঞ্চলে গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top