News Flash

Image

নিজ বাড়িতে ফাঁসিতে আত্মঘাতী যুবক

আগরতলা, ১১ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকায় আজ সাত সকালে এক অস্বাভাবিক ও মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো গ্রামবাসী। নিজ বাড়িতে ফাঁসিতে আত্মঘাতী হয়েছে এক যুবক।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বাইশঘড়িয়া এলাকায় বাসিন্দা অভয় সরকার (২৮) নামের এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করে তড়িঘড়ি অভয়’কে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। প্রাথমিক তদন্তে আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়।

এলাকাবাসীদের প্রাথমিক ধারণা, পারিবারিক অশান্তি, মানসিক চাপ কিংবা অন্য কোনো ব্যাক্তিগত কারণে এই ঘটনা ঘটতে পারে। যদিও এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে : সুদীপ

আগরতলা, ৩০ এপ্রিল: নারী শক্তি বন্দনা বিল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে শাসক দল ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। আজ বিধানসভায়…

ByByNews Desk Apr 30, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে বিধানসভায় সরব জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ৩০ এপ্রিল: সরকার তাড়াহুড়ো করে নারী শক্তি বন্দন বিল পাশ করাতে চাইছে। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের মধ্যেই…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top