News Flash

Image

‘হ্যাপিয়েস্ট আওয়ার বার’-কে শোকজ জারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার পশ্চিম জেলার আবগারি দপ্তর ‘হ্যাপিয়েস্ট আওয়ার বার’-এর বিরুদ্ধে লাইসেন্স লঙ্ঘনের অভিযোগ এনে শো-কজ নোটিশ জারি করেছে।
জানা গেছে, গত ১১ এপ্রিল, ২০২৫ তারিখে লাইসেন্স নং–৯৭ অনুযায়ী বারটি চালানোর অনুমতি দেওয়া হয় গৌতম দেবনাথকে। লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মদ্যপ পানীয় পরিবেশনের অনুমতি রয়েছে।

কিন্তু গত ৬ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে রাজধানীর রবীন্দ্র শতবর্ষী ভবনের সংলগ্ন ইউ.ডি. ভবনের ছাদে অবস্থিত ওই বার নির্ধারিত সময়ের পর গভীর রাত পর্যন্ত খোলা ছিল এবং মদ্যপ পানীয় পরিবেশন করা হয়। ঘটনাটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর আবগারি দপ্তর তদন্তে নামে। পরবর্তীতে বারটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে।

এর ফলে বারটির মালিক ও লাইসেন্সধারী গৌতম দেবনাথের বিরুদ্ধে ত্রিপুরা আবগারি আইন, ১৯৮৭–এর ধারা ৪০(১)(সি) অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। শো-কজ নোটিশে তাকে জবাব দিতে বলা হয়েছে কেন তার বার লাইসেন্স বাতিল বা স্থগিত করা হবে না। আগামী তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে দপ্তর একতরফা সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top