News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিপ্রা মথা সুপ্রিমোর মন্তব্যের প্রতিবাদে প্রতীকী ভাড়া পাঠালেন আগরতলার যুবকরা
Image

তিপ্রা মথা সুপ্রিমোর মন্তব্যের প্রতিবাদে প্রতীকী ভাড়া পাঠালেন আগরতলার যুবকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: রাজধানী দিল্লিতে ভাষণ দিতে গিয়ে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন মন্তব্য করেছিলেন— “আমি আগরতলা, তেলিয়ামুড়া এবং কাঞ্চনপুরের মালিক, বাকিরা ভাড়াটিয়া।” এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।
আজ সেই বক্তব্যের প্রতিবাদে আগরতলার একদল যুবক অভিনব পদক্ষেপ নেন। তারা প্রতীকীভাবে ১০০ টাকার ড্রাফট কেটে ডাকঘরের মাধ্যমে তিপ্রা মথার সুপ্রিমোর উদ্দেশ্যে পাঠান। যুবকদের বক্তব্য, এই প্রতীকী প্রতিবাদের মাধ্যমে তাঁরা স্পষ্ট করতে চান— ত্রিপুরার নাগরিকরা কারও ভাড়াটিয়া নন, রাজ্যের মালিকানা জনগণের।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বলছে, প্রদ্যোতের বক্তব্য জনমনে বিভাজন সৃষ্টির চেষ্টা। অন্যদিকে সাধারণ মানুষের ক্ষোভও দিন দিন বাড়ছে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top