News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশের মালিক জনগণ, এই দেশ ও রাজ্য আমাদের প্রত্যেকের: বিরোধী দলনেতা
Image

দেশের মালিক জনগণ, এই দেশ ও রাজ্য আমাদের প্রত্যেকের: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর:
দেশের মালিক জনগণ। এই দেশ ও রাজ্য আমাদের প্রত্যেকের। প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্যের প্রতিবাদে এমনটাই বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উল্লেখ্য, গতকাল দিল্লিতে জন্তর মন্তরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ডেবিড মুড়াসিং – র উদ্যোগে। সেই সভায় উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। সেখানে সিপিআইএমকে নিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য রাখেন তিনি। সিপিএমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন প্রদ্যুৎ।

তাঁর কথায়, সিপিআইএম প্রদ্যুতের পিতা বিক্রম কিশোর দেববর্মনকে হত্যা করেছে। গোটা রাজ্য লুট করেছে সিপিআইএম। এছাড়াও ত্রিপুরার ‘মালিক’ হিসেবে নিজেকে আখ্যায়িত করেছেন প্রদ্যুৎ। এই বক্তব্যের বিরুদ্ধে আজ প্রদ্যুতের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি বলেন, কিরিট বিক্রমের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল তাঁর। স্মৃতিচারণ করে তিনি বলেন আগে প্রায়শই ২৬ শে জানুয়ারির সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতেন কীরিট বিক্রম। ভালো কাজ করছেন বলে, জিতেন্দ্র চৌধুরীকে উৎসাহিত করতেন। কিন্তু কীরিট বিক্রম কিশোর দেববর্মণকে হত্যা করেছে সিপিআইএম, এই কথা অযৌক্তিক। দেশে আইনের শাসন রয়েছে। এ ধরনের বক্তব্যের কোন প্রাসঙ্গিকতা নেই বলেই দাবি করেন বিরোধী দলনেতা। এছাড়াও ত্রিপুরার মালিক হিসেবে নিজেকে আখ্যায়িত করার বিষয়ে বিরোধী দলনেতা বলেন, রাজ্যটি সবার। জনগণই এর আসল মালিক। তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে ধরনের বক্তব্য রাখছেন তার কোনো ভিত্তি নেই বলেই দাবি করেন বিরোধী দলনেতা।
———

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top