News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
Image

উদয়পুর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

উদয়পুর, ৯ সেপ্টেম্বর : মঙ্গলবার সকালে উদয়পুর রেলস্টেশন চত্বরে হঠাৎই পথচারীদের নজরে আসে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির নিথর দেহ। মুহূর্তের মধ্যেই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

থানার ওসি সঞ্জিব লস্করের নেতৃত্বে শুরু হয় প্রাথমিক তদন্ত। ইতিমধ্যেই ঘটনাস্থলে ফরেনসিক দলের সদস্যরাও পৌঁছে নমুনা সংগ্রহ করেছেন। তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় উদঘাটন করা যায়নি। মৃত্যুর সঠিক কারণ নিয়েও ধোঁয়াশা রয়েছে।

ওসি সঞ্জিব লস্কর জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। পাশাপাশি পুলিশ আশপাশের মানুষদের জিজ্ঞাসাবাদ করছে, মৃত ব্যক্তি ওই এলাকায় পরিচিত ছিলেন কি না, বা তাঁকে কেউ দেখেছেন কি না।

ঘটনায় রেলস্টেশন চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, রেল পুলিশ ও স্থানীয় থানার যৌথ উদ্যোগে নজরদারি বাড়ানো প্রয়োজন।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top