News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাগরিক সমস্যার প্রতিবাদে আগরতলা পুর নিগমের সামনে কংগ্রেসের বিক্ষোভ
Image

নাগরিক সমস্যার প্রতিবাদে আগরতলা পুর নিগমের সামনে কংগ্রেসের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্টেম্বর:
পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ, গ্যাস এবং নিকাশি ব্যবস্থার সংকট—সর্বত্রই নাগরিক সমস্যায় জর্জরিত আগরতলা পুর নিগম এলাকা। অথচ এসব সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ—এমন অভিযোগ তুলে আজ সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

কংগ্রেস ভবন থেকে মিছিলটি বেরিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পুর নিগম কার্যালয়ের সামনে পৌঁছায়। মূলত শহরবাসীর মৌলিক চাহিদা পূরণের দাবিতেই এদিনের কর্মসূচি হয়। কংগ্রেস কর্মীরা জানিয়েছেন, পানীয় জলের ঘাটতি, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, অবৈজ্ঞানিকভাবে রাস্তা কাটার ফলে গ্যাস লাইনের সংকট এবং নিকাশি ব্যবস্থার বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত। এর সঙ্গে স্মার্ট সিটির নামে যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে নাগরিক দুর্ভোগ আরও বেড়েছে। ফলে শহরে জলবাহিত রোগও বৃদ্ধি পাচ্ছে। এরই প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস।

মিছিল শেষে কংগ্রেস কর্মীরা পুর নিগমের মেয়রের নিকট একটি ডেপুটেশন প্রদান করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে কংগ্রেস কর্মীরা পুর নিগমের গেটের সামনেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

প্রদেশ যুব কংগ্রেস সভাপতি অভিযোগ করে বলেন, পুর নিগম কর্তৃপক্ষ নাগরিক সমস্যাগুলিকে চেপে রেখে শুধু বড় বড় প্রকল্পের প্রচার করছে। অথচ সাধারণ মানুষ প্রতিদিন পানীয় জল ও নিকাশির সমস্যায় ভুগছেন। তিনি আরও জানান, স্মার্ট সিটির নামে রাস্তা কেটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা হচ্ছে।

যদি অবিলম্বে নাগরিক পরিষেবা স্বাভাবিক করার পদক্ষেপ নেওয়া না হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে বলে হুশিয়ারি দিয়েছেন কংগ্রেস কর্মীরা।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top