আগরতলা, ৯ সেপ্টেম্বর : আজ বিজেপি প্রদেশ যুব মোর্চার উদ্যোগে আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে এক দেশ এক নির্বাচনকে সামনে রেখে ছাত্রছাত্রীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এদিনের উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, সহ সভাপতি ভিকি প্রসাদ সহ অন্যান্য কার্যকর্তারা।
এদিন বিধায়ক সুশান্ত বলেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের এক দেশ এক নির্বাচনের গুরুত্ব সম্পর্কে অবহিত করা। তিনি জানান আগামীদিনে অন্যান্য জেলাতেও এই কর্মশালার আয়োজন করা হবে।



















