নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ দেশে এখন পাগলামি হচ্ছে৷ কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বিমুদ্রাকরণের নামে পাগলামি ছাড়া আর কিছুই হচ্ছে না বলে তিনি মনে করেন৷ কারণ, কালো টাকা উদ্ধার, জাল নোট বন্ধ করা, দূর্নীতি রোধ এবং সন্ত্রাসবাদীদের পায়ে বেড়ি পড়ানো, নোট বাতিল করে কোনটাই করা যাবে না এবং যাচ্ছেও না বলে শনিবার অবসরপ্রাপ্ত চিকিৎসকদের এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
তাঁর মতে, লোকসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েই দেশের মানুষের চিন্তা ঘুরিয়ে দেওয়ার জন্যই নোট বাতিলের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, দেশ যে অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সে জায়গায় অবসরপ্রাপ্ত চিকিৎসকদের সমাজের উপকারে কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী আহ্বান জানান৷ তিনি বলেন, শুধু শারীরিক সুস্থতা সমাজের পক্ষে যথেষ্ট নয়৷ প্রকৃত মানুষ হতে পারলেই সেটা সমাজের কাজে আসবে৷ সেক্ষেত্রে প্রত্যেক ছেলেমেয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠছে কিনা সেদিকে সকলকে নজর রাখতে হবে৷ বিশেষ অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও তাদের রোগীদের পরিবারের সাথে কথা বলতে হবে৷ তাঁদের বোঝাতে হবে ছেলেমেয়েরা যাতে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠে৷ মুখ্যমন্ত্রী এদিন অবসরপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ইতিবাচক ভূমিকা নিন, যাতে সমাজ উপকৃত হয়৷ এদিন তিনি বার্ষিক সম্মেলনে প্রয়াত চিকিৎসক ডাঃ মৃণাল ভৌমিকেরও স্মৃতিচারণ করেন৷ তাঁর ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, গতবারের সম্মেলনে তাঁকে এই অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম৷ সেদিন তাঁর বত্তৃণতায় বোঝা যাচ্ছিল তিনি অনুভব করছেন আর বেশিদিন বাঁচবেন না৷ একজন প্রথিযশা চিকিৎসক আগাম এধরনের অনুমান করতে পারবেন সেটাই স্বাভাবিক৷ এবারের সম্মেলনে প্রয়াত ডাঃ ভৌমিকের অভাব অনুভব করছেন বলে মুখ্যমন্ত্রী তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷
বিমুদ্রাকরণের নামে পাগলামি ছাড়া কিছুই হচ্ছে না, মন্তব্য মুখ্যমন্ত্রীর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















