News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সফলভাবে চতুর্থ কিডনি প্রতিস্থাপন সম্পন্ন
Image

আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে সফলভাবে চতুর্থ কিডনি প্রতিস্থাপন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর:
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার আন্তরিক প্রচেষ্টায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে পর পর চারটি সফল প্রতিস্থাপন সম্ভব হল। আজ ৮ সেপ্টেম্বর ২০২৫ রাজ্যে চতুর্থ কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন করলেন আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

আজ সিধাই মোহনপুর পশ্চিম তারানগরের রবীন্দ্রপল্লীর বাসিন্দা জনৈক ২৩ বৎসর বয়সী ব্যক্তির দেহে এই সফল কিডনি প্রতিস্থাপন করা হয়। এই কিডনি প্রতিস্থাপনে উনার পুত্রকে কিডনি দানে এগিয়ে আসেন তার (৪৫) বৎসর বয়স্কা মা। আজকের এই চতুর্থ সফল কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় ছিলেন মনিপুরের সিজা হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এবং আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। বর্তমানে দাতা ও গ্রহীতা অর্থাৎ মা ও পুত্র দুজনেই সুস্থ আছেন। এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের টিমে ছিলেন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডাঃ মানস গোপ, ডাঃ সমরেশ পাল, ডাঃ রেশমী দাস (নেফ্রোলজিস্ট), ডাঃ উদয়ন সাহা (নেফ্রোলজিস্ট) এবং মণিপুরের সিজা হসপিটালস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেডের পক্ষে উক্ত টিমে ছিলেন কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডাঃ সৌমোরেন্দ্র পৌণম, ডাঃ মহারাবাম মাহিলি।

এছাড়াও আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের পক্ষে কনসালটেন্ট ইউরোলজিস্ট ছিলেন ডাঃ মুকুট দেবনাথ, ডাঃ বিজিত লোধ, ডাঃ জীবন দেবনাথ প্রমুখ। অ্যানেস্থেসিওলজিস্ট হিসাবে সিজা হাসপাতালের পক্ষে ছিলেন ডাঃ কাজল জি মমিন, ডাঃ গায়ত্রী এস পিল্লাই এবং আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের পক্ষে ছিলেন ডাঃ ভাস্কর মজুমদার, ডাঃ রঞ্জিত রিয়াং, ডাঃ তপন দেববর্মা প্রমুখ। এদিকে ওটি নার্স, ফ্লোর নার্স সহ ওটি টেকনিশিয়ানরাও উক্ত প্রতিস্থাপন প্রক্রিয়ায় ছিলেন। এই কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়ায় ট্রান্সপ্লান্ট কো-অরডিনেটর ছিলেন হিমাদ্রি কর এবং সম্পূর্ণ তত্ত্ববধায়ক ছিলেন ইনচার্জ সিনিয়র নার্সিং অফিসার তপতী চক্রবর্তী।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top