News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৭ বছরের দিয়া বেগমের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য
Image

৭ বছরের দিয়া বেগমের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৭ সেপ্টেম্বর:
কৈলাসহর ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে রবিবার বিকেলে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। নিজ ঘর থেকে উদ্ধার হলো ৭ বছরের দিয়া বেগমের ঝুলন্ত দেহ। মৃতা দিয়া ওই এলাকার বাসিন্দা আনয়ার আলীর কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে কাজ শেষে বাড়ি ফেরেন আনয়ার আলী। ঘরে প্রবেশ করেই তিনি দেখতে পান মেয়েটি ঘরের ছাদের সাথে গামছা দিয়ে ঝুলছে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় অগ্নিনির্বাপক দপ্তরে। পরে অগ্নিনির্বাপক কর্মীরা দিয়া বেগমকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে দেহ মর্গে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, ঘটনার সময় আনয়ার আলীর স্ত্রী বাপের বাড়িতে ছিলেন। এ কারণে স্থানীয়দের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে—মাত্র ৭ বছরের একটি শিশু কীভাবে নিজে ফাঁস লাগাতে পারে? অনেকের সন্দেহ, হয়তো একাকিত্বের সুযোগ নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
ঘটনায় সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। দিয়া বেগমের এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে প্রকৃত কারণ— আত্মহত্যা নাকি খুন—তা জানতেই এখন অপেক্ষায় রয়েছে গোটা গ্রাম।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top