News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রকাশ্য দিবালোকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের উপর হামলা বাংলাদেশীদের, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Image

প্রকাশ্য দিবালোকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের উপর হামলা বাংলাদেশীদের, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

কৈলাসহর, ৭ সেপ্টেম্বর: প্রকাশ্য দিবালোকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের উদ্দেশ্যে ইট পাটকেল ছুঁড়ে হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠে গোটা এলাকা।

ঘটনার বিবরনে জানা যায়, রবিবার দুপুরে কৈলাসহর পৌর এলাকার শ্মশানঘাট সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন স্থানীয় নাগরিক একটি শেষকৃত্যের কাজ সম্পন্ন করতে উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মনু নদীতে ভেসে আসা লাকড়ি সংগ্রহ করতে গিয়ে প্রায় দশ-বারো জন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ঘটনাটি নজরে আসতেই শ্মশানে উপস্থিত শ্মশান বন্ধু ও স্থানীয়রা বাধা দেন। পরবর্তীতে বিএসএফ জওয়ানরা বাংলাদেশিদের ফিরে যেতে নির্দেশ দিলে উল্টে তাদের লক্ষ্য করে ইট পাটকেল, কাচের বোতল ছোড়া হয়। হঠাৎ এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিক ছুটে আসে, পাশাপাশি বিজিবি রাও ঘটনাস্থলে পৌঁছায়। প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রায়ই মাছ ধরা বা লাকড়ি সংগ্রহের নামে বাংলাদেশি নাগরিকরা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে থাকে। এই ঘটনায় সীমান্ত সংলগ্ন নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top