News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রোজভেলি বিল্ডিংয়ে নতুন বার, উদ্বোধনের দিনেই ঝামেলা
Image

রোজভেলি বিল্ডিংয়ে নতুন বার, উদ্বোধনের দিনেই ঝামেলা

আগরতলা, ৭ সেপ্টেম্বর : আগরতলা রবীন্দ্র ভবনের সংলগ্ন পুরনো রোজভেলি বিল্ডিং-এর UD ভবন-এর উপরের তলায় নবনির্মিত একটি বারের উদ্বোধনের প্রথম রাতেই ঘটল অপ্রীতিকর ঘটনা। উদ্বোধনের দিন রাতেই মদের পার্টিতে তাণ্ডব ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ডাকতে হয় পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি প্রতিষ্ঠানের ভবনের উপরে খোলা নাইট ক্লাব হ্যাপি আওয়ার্স-এ উদ্বোধনের দিন রাত প্রায় ১টা নাগাদ কিছু অতিথির মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকলে পশ্চিম আগরতলা থানার পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বারে আগত এক ব্যক্তি জানান, “উদ্বোধনের দিনেই এমন অবস্থা! নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি হওয়া প্রয়োজন।” তিনি আরও অভিযোগ করেন, কাপল ছাড়া বারে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।

ঘটনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আবাসিক এলাকার মধ্যে এই ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান কতটা গ্রহণযোগ্য।

এখন দেখার বিষয়, এই ঘটনার পর প্রশাসন ও কর্তৃপক্ষ কী পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top