আগরতলা, ৬ সেপ্টেম্বর : আগরতলা পুর নিগমে মারাত্মক আর্থিক দুর্নীতর গন্ধ পাওয়া গিয়েছে। জনগণের কোটি কোটি টাকা লুট হচ্ছে। নিগমে ১৬ কোটির চেক জালিয়াতিকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে নিগমের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিপিআইএম।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারায়ণ কর বলেন, আগরতলা পুর নিগমে মারাত্মক আর্থিক দুর্নীতর গন্ধ পাওয়া গিয়েছে। জনগণের কোটি কোটি টাকা লুট হচ্ছে। জনগণের ট্যাক্সের টাকা চুরি করা হচ্ছে। এর বিরুদ্ধে সরব হয়েছে সিপিআইএম।

