News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কার ও জল নিকাশি ব্যবস্থার দাবিতে জাতীয় সড়ক অবরোধ প্রমিলা বাহিনীর
Image

রাস্তা সংস্কার ও জল নিকাশি ব্যবস্থার দাবিতে জাতীয় সড়ক অবরোধ প্রমিলা বাহিনীর

কুমারঘাট, ৬ সেপ্টেম্বর: কুমারঘাট পুর পরিষদের অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডের উত্তর পাবিয়াছড়া এলাকায় চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে সরব হলেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা এবং জল নিকাশির কোনো সঠিক ব্যবস্থা না থাকায়, অবশেষে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। আজ সকাল থেকেই আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে প্রমিলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা নাগাদ প্রায় শতাধিক নারী রাস্তার ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। অবরোধ চলাকালীন জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়, যার জেরে দু’দিকেই গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়।

স্থানীয়রা জানিয়েছেন,আমরা বহুবার পুর পরিষদ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। কিন্তু কেউ কর্ণপাত করেনি। বর্ষাকালে জল জমে যায়, নোংরা জল বাড়িতে ঢুকে পড়ে, শিশু ও বৃদ্ধদের হাঁটাচলা করা যায় না। এভাবে আর চলতে পারে না। বাধ্য হয়েই আমরা রাস্তা অবরোধ করেছি।”

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ ও স্থানীয় পুর পরিষদের প্রতিনিধিরা। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দাবি পূরণের আশ্বাস দেন। প্রাথমিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়, দ্রুত রাস্তাঘাট সংস্কার ও নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top