News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তিরবাজার রেলষ্টেশন থেকে দুইজন নাইজেরিয়ানকে আটক করে স্থানীয়রা
Image

শান্তিরবাজার রেলষ্টেশন থেকে দুইজন নাইজেরিয়ানকে আটক করে স্থানীয়রা

শান্তিরবাজার, ৬ সেপ্টেম্বর :শান্তিরবাজার রেলষ্টেশন থেকে দুইজন নাইজেরিয়ানকে সন্দেহজনক আটক করে স্থানীয়রা।

জানা গিয়েছে, শুক্রবার রাত্রিবেলায় শান্তির বাজার রেলষ্টেশনে দুই নাইজেরিয়ান ব্যক্তিকে বিলোনিয়া নিয়ে যাবার জন্য বিলোনিয়া থেকে এক অটোচালক আসেন। এতে করে স্থানীয় অটোচালক ও স্থানীয় লোকজনদের মধ্যে সন্দেহজাগে। সকলে মিলে দুই নাইজেরিয়ানকে আটক করে। এইখবর শুনার পর দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটে যান শান্তির বাজার থানার ওসি রাজু দত্ত ও এস আই সমীর বিশ্বাস। ঘটনাস্থলে গিয়ে দুই নাইজেরিয়ানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানার নিয়ে আসে। থানায় দুই নাইজেরিয়ানকে নিয়ে আসে তদন্ত করে দেখা যায় দুইজনের নিকট বৈধ পাসপোর্ট ও ভিসা রয়েছে।

যার ফলে পুলিশ বর্তমান সময়ে দুই নাইজেরিয়ানকে জিজ্ঞেসাবাদ চালাচ্ছে। তাদের পাসপোর্ট এবং ভিসা বৈধ কিনা তার তদন্ত করছে পুলিশ। তাদের সঙ্গে জরিতথাকা বিলোনিয়ার অটো চালকে আটক করে জিজ্ঞেসাবাদ করছে পুলিশ। দুই নাইজেরিয়ানকে থানায় নিয়ে আসার বিষয়ে সংবাদমাধ্যমের সামনে জানালেন মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পি দের্বমা। শান্তির বাজার রেলষ্টেশনে কোনো প্রকারের জিআরপি পুলিশ না থাকায় প্রতিনিয়ত রেলষ্টেশনকে বিভিন্ন প্রকারের অবৈধ কাজ করার জন্য বেছে নেওয়া হচ্ছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top