News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শারদোৎসবের আগেই আগরতলা শহরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে আধিকারিকদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী
Image

শারদোৎসবের আগেই আগরতলা শহরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে আধিকারিকদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ সেপ্টেম্বর: আগরতলা শহরে সুষ্ঠু সুন্দর এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। আজ সচিবালয়ের কনফারেন্স হলে আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে স্মার্ট সিটি প্রকল্পের বিভিন্ন কাজ, প্রস্তাবিত উড়াল পুলের বিষয়েও মুখ্যমন্ত্রী খোঁজখবর নেন।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন শারদোৎসবের আগেই আগরতলা শহরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে আধিকারিকদের আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বাস্ত সময়ে রাস্তার পাশে গাড়ি থেকে পণ্য উঠানো নামানো বন্ধ করা, দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি পার্কিং না করা, শহরের সরু রাস্তাগুলিতে সবসময় যানবাহন দাঁড় না করে চলাচলে রাখা প্রভৃতি বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন। তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে জনসাধারণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। তাদের বুঝিয়ে বলতে হবে। এভাবে অনেক সমস্যার সমাধান করা যায়। শহরে যানজট কমাতে বিভিন্ন স্থানে হাইড্রোলিক পার্কিং ব্যবস্থা গড়ে তোলা যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের পরিকল্পনা গ্রহণ করতে বলেন।

বৈঠকে মুখ্যমন্ত্রী আগরতলা শহরের বিভিন্ন রাস্তার পাশে পাকা ড্রেন নির্মাণের অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। এই কাজের জন্য দুর্গাপূজার সময়ে জনসাধারণের যেন কোনও অসুবিধা না হয় তার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। প্রস্তাবিত ডাবল লেন উড়াল পুলের বিষয়েও মুখামন্ত্রী বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে।

বৈঠকে ট্রাফিক বিভাগের এস.পি. কান্তা জাঙ্গির আগরতলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতির বিষয়ে মুখ্যমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গড়ে তুলতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এ বিষয়ে তিনি আলোচনা করেন। সভায় মুখ্যসচিব জে. কে. সিনহা আগরতলা শহরে ট্রাফিক ব্যবস্থাপনা সহ উন্নয়নমূলক কাজ রূপায়ণে সঠিক পরিকল্পনা গ্রহণ করতে আধিকারিকদের নির্দেশ দেন।।।।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top