News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • উত্তর-পূর্বে প্রতিটি জেলায় হেলিপোর্ট নির্মাণের পরিকল্পনা, ইউডান প্রকল্পের মেয়াদ আরও ১০ বছর বাড়বে: কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু
Image

উত্তর-পূর্বে প্রতিটি জেলায় হেলিপোর্ট নির্মাণের পরিকল্পনা, ইউডান প্রকল্পের মেয়াদ আরও ১০ বছর বাড়বে: কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু

গুয়াহাটি, ৫ সেপ্টেম্বর : উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত ও বিস্তৃত করতে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু। বৃহস্পতিবার তিনি জানান, প্রতিটি জেলায় হেলিপোর্ট গড়ে তোলা হবে এবং ইউডান প্রকল্পের মেয়াদ আরও ১০ বছর বাড়ানো হবে নতুন কাঠামোর আওতায়।

ইটানগরে অনুষ্ঠিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মন্ত্রী সম্মেলন ও তৃতীয় নর্থ ইস্ট এভিয়েশন সামিট-এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, ২০১৪-১৫ সালের পর থেকে উত্তর-পূর্বে ১৫৩% বাজেট বৃদ্ধি করা হয়েছে ।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,”গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর-পূর্বে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।”

তিনি আরও জানান, রাজ্যে শীঘ্রই দুটি নতুন বিমানবন্দর চালু হতে চলেছে। কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রণালয়ের সহযোগিতা ও কারিগরি সহায়তার আবেদনও জানান তিনি।

Releated Posts

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top