News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম আগরতলা থানার উদ্যোগে হারানো ২৮টি মোবাইল ফেরত পেলেন প্রকৃত মালিকরা
Image

পশ্চিম আগরতলা থানার উদ্যোগে হারানো ২৮টি মোবাইল ফেরত পেলেন প্রকৃত মালিকরা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: পশ্চিম আগরতলা থানার তৎপরতায় উদ্ধার হলো হারানো ২৮টি মোবাইল ফোন। শুক্রবার এক অনুষ্ঠানে ওই মোবাইলগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ আধিকারিকরা। দীর্ঘদিন ধরে হারিয়ে যাওয়া ফোনগুলি ফিরে পেয়ে খুশি প্রকাশ করেছেন মালিকেরা।

জেলা পুলিশ সুপার নমিত পাঠক জানান, বিভিন্ন সময়ে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল হারানোর অভিযোগ পাওয়া গিয়েছিল। এর মধ্যে অন্তত ১২টি মোবাইল সিইআইআর নামক সরকারি পোর্টালের মাধ্যমে ব্লক করা হয়েছিল। পরে সেগুলি ট্র্যাক করে উদ্ধার সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সিইআইআর পোর্টালের মাধ্যমে কোনো মোবাইল হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে ব্লক করা যায়। একইসঙ্গে ফোনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি নিরাপদ রাখা যায় এবং প্রয়োজনে মোবাইলের অবস্থানও শনাক্ত করা যায়।

হারানো মোবাইল ফেরত পেয়ে সাধারণ মানুষ জেলা পুলিশ ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top