News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সামান্য বচসাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র সহ হামলা চালালো দুষ্কৃতীরা

সামান্য বচসাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র সহ হামলা চালালো দুষ্কৃতীরা

কমলপুর, ৪ সেপ্টেম্বর : বুধবার রাতে কমলপুরের ফুলছড়ি এলাকায় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অরুণ দেবের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। সামান্য বচসাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র নিয়ে বাড়ি ঘরে হামলা চালিয়ে এক অটো চালকের অটো ভাঙচুর করে। ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ কমলপুর থানার পশ্চিম ফুলছড়ি এলাকার অরুণ দেবের বাড়িতে। এই ঘটনায় পশ্চিম ফুলছড়ি এলাকায় গভীর আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর কমলপুর থানায় খবর দিলে পুলিশের ভূমিকা নিয়ে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পশ্চিম ফুলছড়ি এলাকার বাসিন্দা অরুণ দেবের বাড়িতে ভাড়াটিয়া সুব্রত দাস অটো চালিয়ে সংসার চালান। গত মঙ্গলবার পশ্চিম ফুলছড়ি এলাকার কয়েকজন দুষ্কৃতকারীদের সাথে সামান্য বিষয় নিয়ে বচসা বাধে। একটা সময় অটো চালক সুব্রত দাস অটো নিয়ে ভাড়া বাড়িতে চলে আসে। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ হঠাৎ দুষ্কৃতকারীরা অরুন দেবের বাড়িতে এসে বাড়ির গেটে ভেঙ্গে প্রবেশ করে বাড়ি ঘরে হামলা চালিয়ে সুব্রত দাসের অটো ও বাড়ি ঘর ভাঙচুর করে। শব্দ শুনে বাড়ির লোকজন ঘর থেকে বের হলে দুষ্কৃতকারীরা অস্ত্র নিয়ে ধাওয়া করে তাদের ঘরে ঢুকিয়ে দেয়। অটো চালক সুব্রত দাসের স্ত্রী দুষ্কৃতকারীদের মধ্যে ৪ জনকে চিনতে পারে। তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করবেন বলে জানান।

Releated Posts

দুর্গাচৌমুহনী নাকায় ফোর্ড গাড়ি থেকে ২৯.৮ কেজি গাঁজা উদ্ধার, আটক চালক

কমলপুর, ২ অক্টোবর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল কমলপুর থানার পুলিশ। শুক্রবার…

ByByReshmi Debnath Oct 2, 2026

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top