News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শারদোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক জেলাশাসকের
Image

শারদোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পূজা উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক জেলাশাসকের

আগরতলা, ৪ সেপ্টেম্বর: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে প্রস্তুতি শুরু করে দিয়েছেন পূজা উদ্যোক্তারা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার পশ্চিম জেলার পূজা উদ্যোক্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন পশ্চিম জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠকসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক ডঃ বিশাল কুমার জানান, মূলত দুর্গাপূজাকে শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই বৈঠক ডাকা হয়েছিল। পূজা উদ্যোক্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে রাজধানীতে ড্রেনের কাজ চলায় রাস্তার পরিধি কিছুটা সংকুচিত হয়েছে। তাই ক্লাবগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্দিষ্ট রাস্তার সীমানা অতিক্রম করে আলোকসজ্জা না করা হয়। অন্যথায় যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটবে। প্রশাসনিক নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট ক্লাবগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে পূজা আয়োজন বন্ধ করে দেওয়া হবে বলেও সতর্কবার্তা দেন তিনি।

জেলাশাসক আরও জানান, প্যান্ডেলের উচ্চতা সর্বোচ্চ ৪০ ফুট, দেবীমূর্তি সর্বোচ্চ ২০ ফুট এবং আলোকসজ্জার গেট সর্বোচ্চ ২০ ফুট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে পুনরায় পূজা উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া প্রত্যেকটি ক্লাবে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে ক্লাবগুলোকে। শারদোৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অঘটন না ঘটে এবং উৎসব আনন্দমুখরভাবে পালিত হয়, সে বিষয়ে ক্লাব উদ্যোক্তাদের সচেতন করেছেন জেলা শাসক ডঃ বিশাল কুমার।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top