News Flash

  • Home
  • প্রধান খবর
  • “৮ বছর দেরিতে সংশোধন”, সরকারের জিএসটি সংস্কারের সমালোচনায় চিদম্বরম
Image

“৮ বছর দেরিতে সংশোধন”, সরকারের জিএসটি সংস্কারের সমালোচনায় চিদম্বরম

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর: জিএসটি সংস্কার নিয়ে কেন্দ্র সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও তার তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের প্রবীণ নেতা ও রাজ্যসভার সাংসদ পি. চিদম্বরম। তিনি বলেন, জিএসটির বর্তমান কাঠামো এবং করের হার শুরু থেকেই ভুল ছিল এবং এই সংস্কার “৮ বছর দেরিতে” করা হল।

বুধবার এক্স-এ এক পোস্টে চিদম্বরম লেখেন, “পণ্য ও পরিষেবার ওপর জিএসটি হারের সংস্কার ও হ্রাস অবশ্যই স্বাগতযোগ্য, কিন্তু তা ঘটল ৮ বছর পরে। বর্তমান জিএসটি কাঠামো এবং এতদিন ধরে চালু থাকা হারগুলো কখনোই কার্যকর করা উচিত ছিল না। গত ৮ বছর ধরে আমরা এই বিষয়ে সরব হয়েছি, কিন্তু সরকার আমাদের কোনো কথা কানে তোলেনি।”

চিদম্বরম সরকারের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন—এই সংস্কার হঠাৎ এখন কেন? তিনি লেখেন, “সরকারকে এখন এই পরিবর্তনে বাধ্য করল কী? ধীরগতির অর্থনীতি? বাড়তে থাকা পারিবারিক ঋণ? কমে আসা সঞ্চয়? বিহারে আসন্ন নির্বাচন? নাকি ট্রাম্প সাহেব ও তাঁর শুল্ক নীতির প্রভাব? অথবা সবকিছুই একসঙ্গে?”

৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএসটি হার পুনর্গঠন করে এখন ৫ শতাংশ ও ১৮ শতাংশ — এই দুটি স্তরে হার নির্ধারণ করা হয়েছে। এর ফলে পূর্ববর্তী ১২ শতাংশ ও ২৮ শতাংশ হার যুক্ত হয়ে যাবে নতুন কাঠামোয়। এই নতুন হার কার্যকর হবে আগামী ২২শে সেপ্টেম্বর, ২০২৫ থেকে।

উল্লেখ্য, কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল বহুদিন ধরেই অভিযোগ করে আসছিল যে, বর্তমান জিএসটি ব্যবস্থা ব্যবসায়ী ও সাধারণ মানুষের ওপর বোঝা তৈরি করছে। চিদম্বরম এই সংস্কারকে স্বাগত জানালেও সরকারের দেরিতে পদক্ষেপ নেওয়া এবং আগের অনমনীয় মনোভাবের কড়া সমালোচনা করেন।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top