News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কন্টেইনার ছিন্ন হয়ে জাতীয় সড়কে বড় বিপদ, বন্ধ যান চলাচল
Image

কন্টেইনার ছিন্ন হয়ে জাতীয় সড়কে বড় বিপদ, বন্ধ যান চলাচল

আগরতলা, ৪ সেপ্টেম্বর : কন্টেইনার ছিন্ন হয়ে তেলিয়ামুড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে বন্ধ হয়ে পড়েছে যান চলাচল।

জানা গিয়েছে, আগরতলামুখী একটি টিআর০৪ই১৫৯৪ নম্বরের লরি কন্টেইনার নিয়ে যাচ্ছিল। হাওয়াইবাড়ি পঞ্চায়েত সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে গাড়ি থেকে কন্টেইনারটি ছিটকে মূল সড়কে পড়ে যায়। কন্টেইনারটি মূল সড়কে গাড়ি থেকে ছিন্ন হয়ে পড়ে যাওয়ায় সড়কে দুধারে প্রচুর সংখ্যায় যাত্রীবাহী গাড়ি এবং পন্য বোঝাই লরি আটকে পরে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন সহ বিশাল পুলিশ বাহিনী এবং মহকুমা প্রশাসনের আধিকারিক।

মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের তৎপরতায় অতিদ্রুত কন্টেইনারটিকে মুল সড়ক থেকে সরিয়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top