News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসন্ন ভিলেজ কাউন্সিল, এডিসি নির্বাচনের লক্ষ্যে প্রস্তুত রাজ্য বিজেপি : মুখ্যমন্ত্রী
Image

আসন্ন ভিলেজ কাউন্সিল, এডিসি নির্বাচনের লক্ষ্যে প্রস্তুত রাজ্য বিজেপি : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ সেপ্টেম্বর : প্রদেশ বিজেপি আসন্ন ভিলেজ কমিটি এবং ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ টিটিএএডিসি – এর নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। আজ আগরতলায় ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে দলের জনজাতি মোর্চার একটি সাংগঠনিক বৈঠকে সভাপতিত্ব করার সময় একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, বিজেপি ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার নেতৃত্বের সাথে একটি বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে জনজাতি সম্প্রদায়ের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা এবং আগামীদিনে আমাদের দল ও সরকার কীভাবে এই বিষয়গুলি সমাধান করার জন্য যৌথভাবে কাজ করতে পারে সেটা অন্বেষণ করা। সেই সঙ্গে রাজ্যের সমস্ত জনজাতিদের কাছে একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া। আমরা বেশ কয়েক দিন ধরে এই বৈঠক আয়োজন করার পরিকল্পনা করছিলাম এবং শেষপর্যন্ত আজ আমরা এই বৈঠক করার সিদ্ধান্ত নিই।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবসময় জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য অগ্রাধিকার দিয়েছেন, যা অতীতে তেমনভাবে পরিলক্ষিত হয় নি। তবে ২০১৪ সাল থেকে যখন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন থেকে জনজাতিদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে ত্রিপুরা সরকারও নিরলসভাবে কাজ করছে। আমরা জনজাতি সমাজের প্রতিটি কোনায় পৌঁছাতে এবং তাদের উন্নয়ন নিশ্চিত করতে চাই।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এটি ভিলেজ কমিটি বা এডিসি ভোট হোক না কেন, আমরা পুরোপুরি প্রস্তুত । যদিও আজকের বৈঠক নির্বাচন সম্পর্কে নয়, বরং জনগণকে পরিষেবা প্রদান এবং তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে এই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, ত্রিপুরা-আসাম সাধারণ সম্পাদক (সংগঠন) রবীন্দ্র রাজু, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা, জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা এবং অন্যান্য জেলা এবং মণ্ডল স্তরের জনজাতি মোর্চার কার্যকর্তাগণ।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top