News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাম সরকার যোগ্য ব্যক্তিদের চাকরি দেয়নি, অযোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছে, অনেকক্ষেত্রে চাকরি বিক্রিও করা হয়েছে: বিধায়ক রামপ্রসাদ পাল
Image

বাম সরকার যোগ্য ব্যক্তিদের চাকরি দেয়নি, অযোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছে, অনেকক্ষেত্রে চাকরি বিক্রিও করা হয়েছে: বিধায়ক রামপ্রসাদ পাল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বাম সরকার যোগ্য ব্যক্তিদের চাকরি দেয়নি। অযোগ্য ব্যক্তিদের চাকরি দিয়েছে। অনেকক্ষেত্রে চাকরি বিক্রি করা হয়েছে। আজ শ্যামা প্রসাদ মুখার্জি মার্কেট স্টল উদ্বোধন করে একথা বলেন বিধায়ক রাম প্রসাদ পাল।

আজ মলয়নগর গ্রাম পঞ্চায়েতের বাইপাস সংলগ্ন রামঠাকুর আশ্রম সিসি রোড বেকারদের জন্য বাইপাস নাগিছড়ায় ১৬টি স্টল বিশিষ্ট শ্যামা প্রসাদ মুখার্জি মার্কেট স্টলের উদ্বোধন করেন বিধায়ক রামপ্রসাদ পাল। এদিনের এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন ব্লকের বিডিও, চেয়ারম্যান সহ পঞ্চায়েত সদস্যরা।

বক্তব্য রাখতে গিয়ে বিগত বাম সরকারের তীব্র সমালোচনা করেছেন বিধায়ক রামপ্রসাদ পাল। তিনি বলেন, বিগত সরকারের আমলে যোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হয়নি। অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে চাকরি বিক্রিও করা হয়েছে। যার ফলে বিভিন্ন সময় আদালতের নির্দেশে চাকরি চলে গেছে। এর উদাহরণ হল ১০৩২৩ চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। অবৈধভাবে চাকরি দেওয়ার ফলেই তাদের চাকরি আদালতে নির্দেশে চলে গেছে।

কিন্তু বর্তমান সরকার অবৈধভাবে কাউকে চাকরি দেয়না। যাদের যোগ্যতা রয়েছে তারাই যোগ্যতার বলে চাকরি পাচ্ছেন। আর যারা কোনো কারণবশত চাকরি পাচ্ছেন না তাদের পাশেও রয়েছে সরকার। বিভিন্ন উপায়ে যেন বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন তার জন্য বর্তমান সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সাহায্য সহযোগিতা প্রদান করছে।। এই মার্কেট স্টলের মাধ্যমে যুব সমাজ ব্যবসার মাধ্যমে নিজেদের আর্থিক উপার্জন করতে পারবেন। ফলে একাংশ যারা চাকরি পাচ্ছেন না তারা এই ব্যবসার উপর নির্ভর করে তাদের জীবিকানির্বাহ করতে পারবে।

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top