News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে পুকুরে নাশকতার বিষ, সর্বশান্ত মৎস চাষী
Image

রাতের আঁধারে পুকুরে নাশকতার বিষ, সর্বশান্ত মৎস চাষী

আগরতলা, ৩ সেপ্টেম্বর : রাতের আঁধারে পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা। বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম আড়ালিয়া গ্রামের উত্তর মুড়া এলাকায় এক ব্যক্তির পুকুরে বিষ ঢেলে দিয়েছে দুষ্কৃতকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। নাশকতামূলক এক কর্মকাণ্ডের ফলে পথে বসলো মৎস্য চাষী।

জানা গিয়েছে, বিশালগড় থানার অন্তর্গত চড়িলাম আড়ালিয়া গ্রামের উত্তর মুড়া এলাকায় বন দপ্তরের অর্থাৎ ইডিসি ইকো ডেভেলপমেন্ট কমিটির অধীনে প্রায় দুই কানির উপর একটি জলাশয় চাষ করে এলাকার ৯ জন যুবক। এরমধ্যে বুধবার সকালে আবুজাহান নামের যুবক সংবাদমাধ্যমের মুখোমুখি বলেছেন, যদি পুকুরের মাছগুলো ধরে খেয়ে ফেলত আমাদের কোন দুঃখ থাকত না। কিন্তু এইভাবে পুকুরে বিষ ঢেলে অবলা প্রাণীদের মেরে ফেলা ঠিক হয়নি।

তবে এই ঘটনা নিয়ে গোটা এলাকার মধ্যে গুঞ্জন শাসক এবং শাসকের শরিকি দ্বন্দ্বের ফলেই এমনটা ঘটেছে।। যদিও মুখ খুলতে কেউ বলতে চায় না।

Releated Posts

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

এডিসিতে বিজেপি ক্ষমতায় আসলে জনজাতি এলাকার চেহারা বদলে যাবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ হালাহালি-আশারামবাড়ি কেন্দ্রে নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বলেন এডিসিতে বিজেপি ক্ষমতায়…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত৫২.৭৬ শতাংশ ভোট পড়েছে

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপনির্বাচনে দুপুর ১টা পর্যন্ত ৫৩.৭৬ শতাংশ ভোট পড়েছে। ওই উপনির্বাচনে মোট ৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচনে উত্তেজনা: কংগ্রেস প্রার্থীর সাক্ষাৎকার ঘিরে বিশৃঙ্খলা, সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ

ধর্মনগর, ৯ এপ্রিল: উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ধর্মনগর। মঙ্গলবার চন্দ্রপুর কৃষি দপ্তরের উপ-অধিকর্তার কার্যালয়ে অবস্থিত ৫৬/২৪…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top