News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকালয়ে পোল্ট্রি ফার্ম, বিপাকে স্থানীয়রা
Image

লোকালয়ে পোল্ট্রি ফার্ম, বিপাকে স্থানীয়রা

গণ্ডাছড়া, ২ সেপ্টেম্বর : মহকুমা শাসক এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ দপ্তরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিব্যি পোল্ট্রি ফার্ম চালিয়ে যাচ্ছেন এক পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী। জানা যায় ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লকের উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত হরিপুরের ব্লকটিলা নামক গ্রামে প্রায় একশ পরিবারের বসবাস। ওই গ্রামেই বসবাস করেন সুভাষ রায়। ব্লকটিলার বাসিন্দা সুভাষ রায় বেশ কয়েক বছর পূর্বে নিজ বাড়ীর পাশে লোকালয়ে গ্রামবাসীদের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও একটি পোল্ট্রি ফার্ম গড়ে তুলেন। স্বাভাবিকভাবেই ওই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ ধীরে ধীরে ব্লকটিলা গ্রামটিকে গ্রাস করতে থাকে।

উক্ত পোল্ট্রি ফার্মটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রামবাসীদের পক্ষ থেকে সম্মিলিতভাবে পোল্ট্রি ফার্ম মালিক সুভাষ রায়কে অনুরোধ জানানো হয় কিন্ত সুভাষ রায় কোন ভাবেই প্রতিবেশিদের কথা বা আবেদন কানে তুলতে নারাজ। গ্রামবাসীদের অভিযোগ সুভাস রায়ের ওই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধজনিত কারণে পরিবেশ দূষিত হচ্ছে।

আরো অভিযোগ, ওই পোল্ট্রি ফার্মের দুর্গন্ধজনিত আবহাওয়া ছড়িয়ে পড়ার কারণে উক্ত পাড়ার সব কয়টি পরিবারের শিশু থেকে স্কুল ছাত্রছাত্রীরা সমস্যায় পড়তে হচ্ছে। শিশুরা বেশিরভাগ শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হচ্ছেন। প্রতি পরিবারের সকলের খাওয়াদাওয়া সঠিক ভাবে করা যাচ্ছে না। গ্রামবাসীদের পক্ষ থেকে বার বার সমস্যার কথা জানিয়েও পোল্ট্রি ব্যবসায়ী সুভাষ রায় কোন ব্যবস্থা না নেওয়ায় ব্লকটিলা গ্রামবাসীদের তরফে গ্রামের সমস্যার কথা লিখিত ভাবে গন্ডাছড়া মহকুমা শাসককে জানানো হয়েছে। কিন্ত এরপরও কোন ব্যবস্থা নিচ্ছে না মহকুমা প্রশাসন। এতে গন্ডাছড়া মহকুমা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন খুব সহসা কোন ব্যবস্থা না হলে রাজ্যের পলিউশন দপ্তরের সাহায্য নেবেন উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের ব্লকটিলা নামক গ্রামের জাতি জনজাতি অংশের লোকজন।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top