News Flash

Image

বাইক চুরি করতে গিয়ে জনতার হাতে আটক যুবক

আগরতলা, ২ সেপ্টেম্বর: সোমবার গভীর রাতে বাইক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক যুবক। ওই ঘটনায় কমলাসাগর বিধানসভার কোনাবন এসসি কলোনি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল গভীর রাতে কমলাসাগর বিধানসভার কোনাবন এসসি কলোনির বাসিন্দা নিপুল দে নামক এক ব্যক্তির বাড়ির বাইরে রাখা একটি বাইক লক্ষ্য করে ঘুরঘুর করতে দেখা যায় এক অচেনা যুবককে। এলাকাবাসীর সন্দেহ হলে তাঁরা নীরবে নজরদারি শুরু করেন। কিছুক্ষণ পর ওই যুবক নিপুল দে’র বাড়ির সামনে রাখা বাইকের লক ভাঙার চেষ্টা করে। ঠিক তখনই এলাকাবাসীরা তাঁকে ধরে ফেলেন।ধৃত যুবকের নাম সমীর দাস (২৫)।

চোর ধরা পড়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়। সাথপ সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পরবর্তী পুলিশ ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top