News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলাছড়া একলব্য চৌমুহনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত দুই যুবক
Image

কলাছড়া একলব্য চৌমুহনীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত দুই যুবক

বিলোনিয়া, ১ সেপ্টেম্বর: কলাছড়া একলব্য চৌমুহনী এলাকায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাজাজ অটো (টিআর০৮- বি -৩১৯৩) এবং একটি বাইক (টিআর০৮- বি – ৮১৭৩)-এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর জখম হন বিলোনিয়া আমজাদনগর এলাকার দুই যুবক— দয়াল নবী (২৫) এবং ইস্যু নবী (২৩)। স্থানীয়রা দ্রুত মনুবাজার অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গে শান্তিবাজার হাসপাতালে রেফার করেন। বর্তমানে দু’জনেই সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে মনুবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top