News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক নিয়োগের দাবিতে রাস্তায় ছাত্রছাত্রীরা, লালজুরীতে তীব্র বিক্ষোভ
Image

শিক্ষক নিয়োগের দাবিতে রাস্তায় ছাত্রছাত্রীরা, লালজুরীতে তীব্র বিক্ষোভ

কাঞ্চনপুর, ১ সেপ্টেম্বর: শিক্ষক নিয়োগের দাবিতে উত্তাল হয়ে উঠল উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার লালজুরী এলাকা। সোমবার সকাল থেকে উজান মাছমারা হাই স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে কাঞ্চনপুর–ধর্মনগর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়।

অভিযোগ, বিদ্যালয়ে দুই শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করলেও প্রাইমারি সেকশন মিলিয়ে মাত্র ৭ জন শিক্ষক আছেন। ফলে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে এদিন ক্ষোভ উগরে দেয় ছাত্রছাত্রীরা।
এদিকে ঘণ্টার পর ঘণ্টা সড়ক অবরোধ, বিপাকে পড়েন যাত্রীরা। সকাল ৭টা থেকে শুরু হওয়া অবরোধে কাঞ্চনপুর–ধর্মনগর ব্যস্ত সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সরকারি দপ্তরের কর্মচারী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ঘটনার খবর পেয়ে জেলা শিক্ষা দপ্তরের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছান আধিকারিক সমীর রঞ্জন নাথ। তিনি আন্দোলনরতদের লিখিতভাবে আশ্বাস দেন যে শিক্ষক সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এরপর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top