News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গাঁজা বিরোধী অভিযানে বড় সাফল্য যাত্রাপুর থানার পুলিশের
Image

গাঁজা বিরোধী অভিযানে বড় সাফল্য যাত্রাপুর থানার পুলিশের

আগরতলা, ১ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্তবর্তী যাত্রাপুর থানা এলাকায় গাঁজা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে উদ্ধার হলো বিপুল পরিমাণ শুকনো গাঁজা, পাশাপাশি ধ্বংস করা হলো একাধিক গাঁজার নার্সারি প্লট।

যাত্রাপুর থানার ওসি সিতিকন্ঠ বর্ধন জানান, গত ৩১শে আগস্ট সন্ধ্যায় নির্ভয়পুর সীমান্ত গ্রাম পঞ্চায়েতের একটি রাবার বাগান থেকে দুই প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া গাঁজার ওজন প্রায় ৮ কেজি। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।
অন্যদিকে, সোমবার ভোরে দক্ষিণ মহেশপুরের কাকরি নদীর দক্ষিণাংশে বনদপ্তরের সংরক্ষিত অরণ্যে অভিযান চালিয়ে চমকপ্রদ সাফল্য পায় পুলিশ। সেখানে একাধিক গাঁজার নার্সারির সন্ধান মেলে। বিশাল বাহিনী নিয়ে অভিযান চালিয়ে মোট আটটি প্লটে থাকা গাঁজা গাছের চারা কেটে ধ্বংস করা হয়। পুলিশের অনুমান, ওই প্লটগুলিতে অন্তত দুই লক্ষাধিক গাঁজার চারা ছিল।
ওসি আরও জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় যাতে আর কোনোভাবে গাঁজা চাষাবাদ না হয়, সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে।

Releated Posts

নিট ইস্যুতে যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ, সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ কংগ্রেস

আগরতলা, ১৬ জুন: নিট সংক্রান্ত ইস্যুতে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ এবং মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top