News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দক্ষিণ চাম্পামুড়ায় মন্দির ও বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কিত স্থানীয়রা
Image

দক্ষিণ চাম্পামুড়ায় মন্দির ও বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কিত স্থানীয়রা

আগরতলা, ১ সেপ্টেম্বর: বিশালগড় থানাধীন কমলাসাগর দক্ষিণ চাম্পামুড়া এলাকায় রবিবার গভীর রাতে পরপর দুটি চুরির ঘটনা ঘটেছে। দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ দেশবন্ধু কলোনি নবোদয় সংঘ ক্লাবের কালী মন্দির এবং বিজেপি বুথ সভাপতির বাড়িতে হানা দেয় চোরের দল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে চোরেরা প্রথমে কালী মন্দিরের দরজা ভেঙে প্রবেশ করে। দা দিয়ে প্রণামী বাক্স কেটে প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা, মন্দিরের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নিয়ে যায়। সোমবার সকালে প্রাতঃভ্রমণকারীরা মন্দিরে এসে দেখতে পান ভাঙা দরজা এবং দূরে পড়ে থাকা প্রণামী বাক্স। মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা মন্দির প্রাঙ্গণে ভিড় জমান।

অন্যদিকে, একই রাতে কালী মন্দিরের পাশেই ৫০ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি পবন দাসের বাড়িতেও হানা দেয় চোরেরা। তাঁর টিআর০১- এইচ -৬৫১১ মোটরবাইক চুরি করে চম্পট দেয় তারা।

একই এলাকায় পরপর দুটি চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, এলাকায় নেশার প্রসারই চুরির মূল কারণ। নেশার টাকা জোগাড় করতেই প্রতিনিয়ত ঘটছে এমন দুঃসাহসিক চুরি। প্রশাসনের ব্যর্থতায় চোরের দৌরাত্ম্যে অতিষ্ঠ জনজীবন, আর প্রতিনিয়ত বেড়ে চলা চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা দক্ষিণ চাম্পামুড়া এলাকায়।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top