News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাধানগরে ভাড়া বাড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েই এই ঘটনা
Image

রাধানগরে ভাড়া বাড়ি থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, পরিবারের দাবি ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েই এই ঘটনা

আগরতলা, ৩১ আগস্ট: রাজধানীর রাধানগর এলাকায় এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো এক মহিলার রহস্যজনক মৃতদেহ। মৃতার নাম খুকু মণ্ডল(৪০)। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও পরিবার সেখানেই থাকেন। রাধানগরে একা ভাড়া থাকতেন এবং সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

জানা গেছে, রবিবার সকালে বাড়ির মালিক ডাকাডাকি করলেও খুকু মণ্ডল কোনো সাড়া দেননি। এরপর সন্দেহজনক অবস্থায় তাঁর ঘর থেকে মৃতদেহ উদ্ধার হয়।

মৃতার বোনের অভিযোগ, খুকু মণ্ডলকে প্রতিনিয়ত ফোনের মাধ্যমে ব্ল্যাকমেলিং করা হতো। তাঁদের আশঙ্কা, হয়তো ব্ল্যাকমেলিংয়ের জেরেই তিনি চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। পরিবারের দাবি, মৃতার সাথে ব্ল্যাকমেলিংকারী ব্যক্তির আগেও সম্পর্ক ছিল।
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top