News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আশরামবাড়িতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা
Image

আশরামবাড়িতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা

খোয়াই, ৩১ অগস্ট : আশরামবাড়িতে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার খোয়াই জেলার পূর্ব তকচায়া এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, চোখে ছানি পড়ায় বিরোধীরা রাজ্যের উন্নয়ন দেখতে পাচ্ছে না। তারা সারাদিন ভেবে চলে কিভাবে মানুষকে বিভ্রান্ত করা যায়।

মুখ্যমন্ত্রী আরও জানান, জাতি-জনজাতির সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। পাশাপাশি গণতান্ত্রিক অধিকার রক্ষায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশকে কার্যকরভাবে কাজের স্বাধীনতা দেওয়া হয়েছে। কোন ধরনের উশৃঙ্খলতা হলেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশারামবাড়িতে ‘মন কি বাত’ কার্যক্রম চলাকালে যে হিংসাত্মক আক্রমণ হয়েছিল এবং পরবর্তীতে দুষ্কৃতীদের গ্রেপ্তার তারই প্রতিফলন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

তিনি জোর দিয়ে বলেন, গত জুলাই মাসের শেষ রবিবার আশারামবাড়িতে যেভাবে মানুষ আক্রান্ত হয়েছিলেন, তা কোনভাবেই কাম্য ছিল না। তিপরা মথার নাম না করে মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আশারামবাড়ির এই কলঙ্কময় অধ্যায় তিনি কখনোই ভুলবেন না। পাশাপাশি তিনি জানান, এবার থেকে ‘ মন কি বাত’ অনুষ্ঠান তিনি আশারবাড়িতে এসেই শ্রবণ করবেন।

প্রধানমন্ত্রীর বার্তা শ্রবণের পাশাপাশি জনজাতি ভাই-বোনেদের সামনে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top