News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বিদ্যালয়ে চুরির ঘটনা, ২৬টি আলমিরা ভেঙে লুটপাট – এলাকায় চাঞ্চল্য
Image

তেলিয়ামুড়ায় বিদ্যালয়ে চুরির ঘটনা, ২৬টি আলমিরা ভেঙে লুটপাট – এলাকায় চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ৩১ আগস্ট : তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত তুইসিন্দ্রাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ঘটল বড়সড় চুরির ঘটনা সংঘটিত হয়েছে। রবিবার গভীর রাতে চোরেরা বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে একের পর এক ২৬টি আলমিরার তালা ভেঙে লুটপাট চালায়। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের ভেতরে ভাঙচুরের চিহ্ন দেখতে পেয়ে শিক্ষক-শিক্ষিকাদের খবর দেন। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, রাতের অন্ধকারে চোরেরা শুধু আলমিরা নয়, বিদ্যালয়ের বিভিন্ন কক্ষের দরজাও ভেঙে ফেলে। আলমিরা ভেঙে নিয়ে যায় কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং নগদ ২-৩ হাজার টাকা। যদিও বিদ্যালয়ের আরও কিছু নথিপত্র এবং সরঞ্জাম হারিয়ে থাকতে পারে, সেগুলি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, এটি একটি সুপরিকল্পিত চুরি হতে পারে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিভাবক এবং স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত। পুলিশের দাবি, ইতিমধ্যেই একটি চুরির মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top