News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুরে কালী মন্দিরে চুরি, এলাকায় চাঞ্চল্য
Image

উদয়পুরে কালী মন্দিরে চুরি, এলাকায় চাঞ্চল্য

উদয়পুর, ৩১ আগস্ট: উদয়পুর উত্তর ছাতারিয়া কালী মন্দিরে ফের চুরির ঘটনা ঘটায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গতকাল গভীর রাতে চোরেরা মন্দিরে প্রবেশ করে ভেতরের দরজার তালা ভেঙে প্রণামির টাকা সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়।

আজ সকালে পূজারী মন্দিরে এসে প্রথমে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়দের খবর দেন। মুহূর্তের মধ্যে এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি খতিয়ে দেখে এবং একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, বারবার ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটলেও প্রশাসন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। এর ফলে এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। পুলিশ সূত্রে জানা গেছে, দ্রুত চোরদের সনাক্ত করার জন্য তদন্ত জোরদার করা হয়েছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top