News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘ তদন্তের পর চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ
Image

দীর্ঘ তদন্তের পর চুরি যাওয়া সামগ্রী উদ্ধার, মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ

আগরতলা, ৩১ আগস্ট : দেরিতে হলেও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হলো এনসিসি থানার পুলিশ। গত দুই মাস ধরে এনসিসি থানার অন্তর্গত এলাকায় ঘটে যাওয়া পৃথক পৃথক চুরির ঘটনার তদন্ত চালিয়ে রবিবার স্থানীয় থানায় উদ্ধার সামগ্রী আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক সংবাদমাধ্যমকে জানান, চুরি যাওয়া একাধিক স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডার, স্কুটি এবং মোটরবাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি আরও জানান, নাগরিকদের সহযোগিতা এবং পুলিশের নিরলস প্রচেষ্টার ফলেই এতগুলি চুরি যাওয়া জিনিসপত্র ফেরত দেওয়া সম্ভব হয়েছে।

এদিন পুলিশের এই পদক্ষেপে স্বস্তি পেয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, চুরি যাওয়া জিনিসপত্র ফিরে পাওয়ায় পুলিশের প্রতি আস্থা আরও বাড়লো।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে তৎপরতা আরও জোরদার করা হবে।

Releated Posts

বিজেপিতে যোগদানের খবর ‘ভিত্তিহীন’, জল্পনায় ইতি টানলেন  বিধায়ক বীরজিৎ সিনহা

কৈলাসহর, ১৮ মে: কৈলাসহর ৫৩ বিধানসভা কেন্দ্রের ছয়বারের বিধায়ক বীরজিৎ সিনহার বিজেপিতে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে…

ByByReshmi Debnath May 18, 2026

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্যমূলক…

ByByReshmi Debnath May 18, 2026

মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে: মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজকরেযাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল ইনচার্জ ডাক্তার রাকেশ চৌঁধুরী।…

ByByReshmi Debnath May 18, 2026

খোয়াইয়ে অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে আটক এক ব্যক্তি

আগরতলা, ১৮ মে: খোয়াই শহরে প্রকাশ্যে অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath May 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top