News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভক্তিমুখর আবহে পালিত হল শ্রীরাধিকার জন্মতিথি রাধাষ্টমী
Image

ভক্তিমুখর আবহে পালিত হল শ্রীরাধিকার জন্মতিথি রাধাষ্টমী

আগরতলা, ৩১ আগস্ট : কৃষ্ণ ভক্তদের কাছে রাধাষ্টমী শুধু একটি পূজা নয়, বরং ভক্তি, প্রেম ও আধ্যাত্মিকতার অনন্য প্রকাশ। রবিবার (৩১ আগস্ট) সারা দেশজুড়ে ভক্তিভরে পালিত হল শ্রীরাধিকার জন্মতিথি রাধাষ্টমী। পঞ্জিকা অনুসারে, প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই উৎসব পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমীর পর রাধাষ্টমীও ভক্তদের কাছে সমান তাৎপর্যপূর্ণ উৎসব হিসেবে ধরা হয়।

আজকের দিনটিতে দেশের নানা প্রান্তের মতোই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মন্দিরে বিশেষ পূজার্চনা, ভজন ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পালিত হচ্ছে রাধাষ্টমী। রাজধানী আগরতলার ইসকন মন্দিরে ভক্তদের ঢল নামে। মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা, আরতি। ভক্তরা ভক্তি ভরে শ্রীরাধার আরাধনা করেন।

উৎসব উপলক্ষে সকাল থেকে মন্দিরে ছিল আধ্যাত্মিক আবহ। ভক্তদের বিশ্বাস, রাধার প্রতি ভক্তি ও পূজা অর্পণ করলে সংসার জীবনে শান্তি ও কল্যাণ লাভ হয়।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top