News Flash

Image

পাঁচ বাংলাদেশী এবং এক ভারতীয় যুবক আটক

আগরতলা, ৩০ আগস্ট : পাঁচ বাংলাদেশী এবং এক ভারতীয় যুবক আটক যাত্রাপুর থানা এলাকায়। সিপাহিজলা জেলার ভবানীপুর এলাকায় বড় সাফল্য পেলো ৬৯ নং বি.এস.এফ ব্যাটালিয়ন।

স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিএসএফ সদস্যরা অবৈধভাবে ভারতে প্রবেশ করা পাঁচ বাংলাদেশী যুবক এবং তাদের সহযোগী এক ভারতীয় যুবককে আটক করে যাত্রাপুর থানার হাতে তুলে দেয়।তদন্তে জানা গেছে, মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে দালাল চক্রের সহায়তায় ওই পাঁচ বাংলাদেশী যুবককে মাত্র ২ দিনের মধ্যে আধার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরিশেষে তাদের হাতে তুলে দেওয়া হয় জাল আধারকার্ড।

বি.এস.এফের হাতে আটক হওয়ার পর আটককৃতদের নাম জানা যায়,বাপ্পি কুমার দে (৩১) বাড়ি ভবানীপুর। আব্দুল মতিন (২৬), বাড়ি চট্টগ্রাম।আব্দুল ছত্তার (১৮), নরুল আলম (৩০), মঃ হাসান (২০),।মহম্মদ আরমান হোসেন (১৯), পিতা নিজামউদ্দীন। এদের প্রত্যেকেরই বাড়ি একই জায়গায়।

স্থানীয়দের প্রশ্ন—কড়া পাহারার মধ্যেও কীভাবে দিনের বেলায় তারকাঁটা পেরিয়ে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে। আর কিভাবে দালাল চক্র ভারতের ভেতরে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে?এই ঘটনার পর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই ভাবে যদি কেন্দ্রীয় কড়া নিরাপত্তা থাকার পরেও অবৈধ বাংলাদেশীদের অবাত বিচরন হয় তবে দেশের নিরাপত্তা কতটুকু।

Releated Posts

হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে অব্যবস্থার অভিযোগ, মিড-ডে মিল ও পাঠদান নিয়ে উঠল একাধিক প্রশ্ন

তেলিয়ামুড়া, ২ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী এলাকার প্রত্যন্ত কাকড়াছড়ায় অবস্থিত হাজরাপাড়া সিনিয়র বেসিক স্কুলে শিক্ষা ব্যবস্থা, শিক্ষক উপস্থিতি…

ByByReshmi Debnath Jul 3, 2026

তিন বছরের আইনি লড়াই শেষে নিজের জমির দখল ফিরে পেলেন মানিক দেবনাথ

চুড়াইবাড়ি, ২ জুলাই: দীর্ঘ তিন বছরের আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে অবশেষে নিজের জমির দখল ফিরে পেলেন উত্তর জেলার…

ByByReshmi Debnath Jul 3, 2026

জিবি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ৫ জুলাই ৬ ঘণ্টার ধর্না, ঘোষণা বিরজিত সিনহার

কৈলাসহর, ২ জুলাই: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) এবং জিবি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্তের তীব্র…

ByByReshmi Debnath Jul 3, 2026

প্রশাসনিক কাজে আরও স্বচ্ছ এবং দক্ষতা আনার লক্ষ্যে সচিবালয়ে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিবের নির্দেশমূলে সরকারি কাজে দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top