News Flash

Image

জুয়াবিরোধী অভিযানে সাফল্য পুলিশ

শান্তিরবাজার, ২৭ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসরে পুলিশের থাবা। অভিযানে জুয়ার সামগ্রী সহ নগদ দশ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, অনলাইন জুয়া খেলা বন্ধ করার প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই জায়গায় সমাজের কিছু সংখ্যক দুষ্টচক্র বিভিন্ন প্রকারের জুয়া খেলা সংগঠীত করে যাচ্ছে। এই জুয়াখেলা বন্ধ করতে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গেলো দেবাদারু ফাঁড়ী থানার পুলিশকে। দেবদারু এলাকায় প্রতিনিয়ত একটি দুষ্টচক্র তাস খেলার মাধ্যমে জুয়াখেলা সংঠীত করে যাচ্ছে। এই জুয়ার করালগ্রাসে আশক্ত হয়ে সর্বশান্ত হয়ে পরছে অনেক পরিবারের লোকজন। এই খবর জানার পর গতকাল জুয়াখেলার আসরে হানা দিলো দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং। ওসি বকুল রিয়াং এর নেতৃত্বে জুয়াখেলার আসরে হানা দিয়ে নগদ দশ হাজার টাকা, জুয়া খেলার সামগ্রী সহ তিনজনকে আটক করে।

আরও জানা গিয়েছে, তিনজনের নামে এক লিখিত মামলা হাতে নিলো দেবদারু ফাঁড়ী থানার ওসি বকুল রিয়াং। ওসি বকুল রিয়াং এর এই ধরনের অভিযানে সকলে সাধুবাদ জানান। জানা যায় দেবদারু ফাঁড়ী থানার এই ধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top