News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আন্তর্জাতিক রেকর্ডে খোয়াইয়ের খুদে অয়নের নাম
Image

আন্তর্জাতিক রেকর্ডে খোয়াইয়ের খুদে অয়নের নাম

আগরতলা, ২৭ আগস্ট:
মাত্র পাঁচ বছর আট মাস বয়সেই বিরল কৃতিত্বের নজির গড়লো খোয়াই মহকুমার পূর্ব চেবরী তাঁতি পাড়ার খুদে প্রতিভা অয়ন দেবনাথ। অবিশ্বাস্য এক ক্ষমতার পরিচয় দিয়ে মাত্র দুই মিনিট ৫৩ সেকেন্ডে বিশ্বের ১৯৫টি দেশ ও তাদের রাজধানীর নাম একটানা বলে আন্তর্জাতিক রেকর্ড বুকে নিজের নাম লিপিবদ্ধ করেছে সে।
অয়নের এই অসাধারণ সাফল্যের জন্য ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস কর্তৃপক্ষ তাকে মেডেল ও সার্টিফিকেট প্রদান করেছে। আজ পোস্ট অফিস মারফত সেই পুরস্কার অয়নের পরিবারে পৌঁছায়। এই গৌরবময় মুহূর্তে মা-বাবা থেকে শুরু করে দাদু, কাকা, কাকিমা সকলে ভীষণ আনন্দিত ও গর্বিত।

অয়নের বাবা প্রানোজিত দেবনাথ পেশায় শিক্ষক এবং মা তনুশ্রী দেবনাথ একজন গৃহিণী। ছোট্ট অয়নের এই অসাধারণ মেধা ও একাগ্রতা পুরো এলাকা তথা খোয়াই জুড়ে আনন্দের ঢেউ বইয়ে দিয়েছে।
উল্লেখ্য, এর আগেও অয়ন মাত্র দুই বছর চার মাস বয়সে একই ধরনের প্রতিভার পরিচয় দিয়ে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস-এ নাম লিখিয়েছিল। আজ আন্তর্জাতিক স্তরে সেই কৃতিত্বের স্বীকৃতি পেয়ে অয়ন শুধু খোয়াই নয়, সমগ্র ত্রিপুরার গর্বের প্রতীক হয়ে উঠেছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top