News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সততার নজির স্থাপন করলেন অটোচালক সুজিত দেবনাথ
Image

সততার নজির স্থাপন করলেন অটোচালক সুজিত দেবনাথ

আগরতলা, ২৬ আগস্ট:
আবারও প্রমাণ হলো, আজও সমাজে সৎ মানুষের অভাব নেই। এক অটোচালকের সততা সমাজে দৃষ্টান্ত স্থাপন করল।
জানা যায়, অটোচালক সুজিত দেবনাথ গতকাল রাতে যাত্রী নিয়ে রওনা দেন। দুই থেকে তিন জন যাত্রীকে তাদের গন্তব্যে নামিয়ে দেওয়ার পর হঠাৎ তিনি দেখতে পান, তাঁর অটোর ভেতরে একটি মহিলাদের ব্যাগ পড়ে আছে। ব্যাগ দেখে তিনি অনুমান করেন, এটি কোনো এক যাত্রী ভুলবশত ফেলে গিয়েছেন।
সততার পরিচয় দিয়ে তিনি সাথে সাথেই যোগাযোগ করেন স্থানীয় সাংবাদিকদের সাথে। এরপর সাংবাদিকদের সহযোগিতায় রাতেই তিনি ব্যাগটি জমা দেন পশ্চিম থানায়।
রাতেই সামাজিক মাধ্যমে ও বিভিন্ন সংবাদ মাধ্যমে এই হারানো ব্যাগের খবর ছড়িয়ে পড়ে। আজ সকালে সেই সংবাদ দেখে ব্যাগের প্রকৃত মালিক থানায় এসে যোগাযোগ করেন। পুলিশ ব্যাগটি যাচাই-বাছাইয়ের পর তাঁর হাতে তুলে দেন।
জানা গেছে, ব্যাগটির ভেতরে ছিল নগদ টাকা, স্বর্ণালংকার ও বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র। ব্যাগ হারিয়ে মালিক প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু সুজিত দেবনাথের সততার কারণে তিনি পুনরায় তাঁর যাবতীয় সামগ্রী ফিরে পান।
ব্যাগটি ফিরে পেয়ে মহিলা বলেন, তিনি ভেবেছিলেন আর কখনও ব্যাগটি ফিরে পাবেন না। কিন্তু সুজিত দেবনাথের মতো সৎ মানুষের জন্য আজ সবকিছু সহ ব্যাগটি ফিরে পেয়েছেন। তাঁকে এবং সংবাদ মাধ্যমকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ওই মহিলা।

এই ঘটনায় সাধারণ মানুষ অটোচালক সুজিত দেবনাথকে কুর্নিশ জানিয়েছেন। অনেকেই মনে করছেন, তাঁর এই সততা সমাজের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Releated Posts

নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে মানবসম্পদ উন্নয়নে ত্রিপুরার অঙ্গীকার পুনর্ব্যক্ত, ‘লক্ষ্য ২০৪৭’-এর রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১১ জুন : নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিলের বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা…

ByByReshmi Debnath Jun 11, 2026

(Update) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত তরুণীর অস্বাভাবিক মৃত্যু,  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত মনীষা দাসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়  ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

বাইক ও সাইকেলের সংঘর্ষ, আহত দুই

আগরতলা, ১১ জুন: জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্র সংলগ্ন জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

পথ অবরোধের হুঁশিয়ারির মাঝেই মহাকরণে বৈঠক, আত্মসমর্পণকারী বৈরীদের দাবিদাওয়া নিয়ে আশ্বাস মন্ত্রীর

আগরতলা, ১১ জুন: আত্মসমর্পণকারী বৈরীদের ঘোষিত ১২ জুনের পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির প্রেক্ষিতে আজ মহাকরণে…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top