News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূজার বাজারে শহরে অভিযান চালালো পুর নিগম, সহযোগিতায় ছিল ট্রাফিক পুলিশ
Image

পূজার বাজারে শহরে অভিযান চালালো পুর নিগম, সহযোগিতায় ছিল ট্রাফিক পুলিশ

আগরতলা, ২৫ আগস্ট: দূর্গাপূজার আগে শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে আগরতলা পুর নিগম ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হলো। আজ সকাল থেকেই কামান চৌমুহনী থেকে পোস্ট চৌমুহনী পর্যন্ত বিস্তৃত এলাকাজুড়ে এই অভিযান চলে।

প্রতিদিনই রাজধানীর বিভিন্ন ব্যস্ত এলাকায় যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মূলত উৎসবের সময় সাধারণ মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয় এবং শহরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় থাকে, সেই লক্ষ্যে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন পুর নিগমের এক পদস্থ আধিকারিক।

তিনি আরও বলেন, শহরের বিভিন্ন জায়গায় যেখানে সেখানে গাড়ি, বাইক, স্কুটি দাঁড় করিয়ে রাখা হয়েছে। রাস্তার ধারে, মোড়ে কিংবা সংকীর্ণ গলিতেও নিয়ম না মেনে পার্কিং করার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এইসব অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া
হয়। বহু যানবাহন সরিয়ে দেওয়া হয় এবং কিছু ক্ষেত্রে জরিমানাও করা হয়েছে।

এছাড়াও ফুটপাত দখল করে বসানো অস্থায়ী খাবারের দোকান থেকে প্লাস্টিক ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। পুর নিগমের তরফ থেকে জানানো হয়েছে, প্লাস্টিক ব্যবহারে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবুও নিয়ম ভেঙে দোকানদাররা প্লাস্টিক ব্যবহার করছেন।

তাঁর কথায়, অনেকদিন ধরেই আমরা জনগণকে সতর্ক করে আসছি। কিন্তু অধিকাংশ মানুষ তা মানছেন না। আজকের অভিযান ছিল মূলত শহরকে যানজট মুক্ত করা এবং দুর্ঘটনা প্রতিরোধ করার উদ্দেশ্যে।তিনি আরও বলেন, “দূর্গাপূজার সময় শহরে প্রচুর মানুষের সমাগম হয়। সেই সময় যাতে জরুরি পরিষেবাগুলিও স্বাভাবিকভাবে চলতে পারে, তাই এখন থেকেই আমরা শহর পরিস্কার ও যানজট মুক্ত রাখার চেষ্টা করছি।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top