News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গুয়াহাটির প্রতিকূল আবহাওয়ার কারণে আসামের মুখ্যমন্ত্রীর বিমানের আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ, খবর পেয়ে ছুটে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

গুয়াহাটির প্রতিকূল আবহাওয়ার কারণে আসামের মুখ্যমন্ত্রীর বিমানের আগরতলা বিমানবন্দরে জরুরি অবতরণ, খবর পেয়ে ছুটে গেলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ২৪ আগস্ট: আজ ডিব্রুগড় থেকে গুয়াহাটি অভিমুখী ইন্ডিগোর একটি বিমানে যাত্রা করছিলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তখনই গুয়াহাটির আবহাওয়ার অবনতি হওয়ায় জরুরি অবস্থায় এই বিমান আগরতলা বিমান বন্দরে অবতরণ করে। সঙ্গে আরও চারটি বিমানও গুয়াহাটিতে পৌঁছাতে না পেরে আগরতলায় অবতরণ করেছে বলে জানা যায়।

এদিকে আগরতলা বিমানবন্দরে আসামের মুখ্যমন্ত্রীর খবর পেয়ে বিমানবন্দরে ছুটে গেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সঙ্গে ছিলেন জেলাশাসক ড. বিশাল কুমার। গুয়াহাটির আবহাওয়া স্বাভাবিক হওয়া পর্যন্ত আগরতলা বিমানবন্দরেই ছিলেন আসামের মুখ্যমন্ত্রী। পরবর্তীতে আবহওয়া স্বাভাবিক হওয়ার পর তিনি পুনরায় গুয়াহাটির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

উল্লেখ্য, রবিবার গুয়াহাটির আকাশে প্রবল বৃষ্টিপাত ও বজ্রঝড়ের কারণে বিমানের অবতরণ সম্ভব না হওয়ায় সেটিকে আগরতলায় ঘুরিয়ে আনা হয়।
এর আগে সকালে ইন্ডিগো কর্তৃপক্ষ এক ভ্রমণ নির্দেশিকা প্রকাশ করে যাত্রীদের সতর্ক করেছিলেন গুয়াহাটির প্রতিকূল আবহাওয়া পরিস্থিতি নিয়ে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ‘‘গুয়াহাটিতে টানা বৃষ্টিপাত ও বজ্রঝড়ের কারণে বিমান চলাচলে সমস্যা দেখা দিচ্ছে।’’

এদিকে ত্রিপুরার আগরতলা বিমানবন্দরে নিরাপদে অবতরণের পর মুখ্যমন্ত্রীর যাত্রা সাময়িকভাবে স্থগিত থাকে। যাত্রীরা ও নিরাপত্তা কর্মীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন বিমানের সুরক্ষিত অবতরণে।

Releated Posts

৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জনদাবিতে এসডিএম অফিসে সিপিআইএমের ডেপুটেশন ও পথসভা

আগরতলা, ২ জুলাই: আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের একাধিক জনস্বার্থমূলক দাবি তুলে ধরে সদর মহকুমা শাসকের…

ByByReshmi Debnath Jul 3, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে স্বাস্থ্য দপ্তরের সামনে এসইউসিআই-এর বিক্ষোভ

আগরতলা, ২ জুলাই:এজিএমসি ও জিবি হাসপাতালের ফ্যাকাল্টি এবং চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Jul 3, 2026

মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে সমাজকল্যাণমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: যুব সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডের সঙ্গে যুক্ত রাখতে পারলে মাদকের কুফল থেকে…

ByByReshmi Debnath Jul 3, 2026

ছয় দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন, প্রসূতি পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবি

আগরতলা, ২ জুলাই: রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং সাম্প্রতিক পরিস্থিতিতে রোগীদের ভোগান্তি দূর করার দাবিতে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে ছয়…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top