News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে মেগা রক্তদান শিবির
Image

প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে মেগা রক্তদান শিবির

আগরতলা, ২৪ আগস্ট : প্রতিবছর দেশে প্রায় ১১ মিলিয়ন ইউনিট রক্তের প্রয়োজন হলেও রক্তদান শিবিরের মাধ্যমে সরবরাহ হয় মাত্র ৮ থেকে ৯ মিলিয়ন ইউনিট। এই ঘাটতি পূরণে সমাজের সকল স্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানালেন ত্রিপুরার মন্ত্রী সুধাংশু দাস।

রবিবার আগরতলার আড়ালিয়া স্থিত প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মেগা রক্তদান শিবিরে তিনি উল্লেখ্য কথাগুলো বলেন। রাজযোগিনী প্রকাশমণির ১৮তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রক্তদান মানবতার সর্বোত্তম দান। এটি শুধু জীবন রক্ষা করে না, সমাজে আত্মত্যাগ ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় করে তোলে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top