News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম: পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম: পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের পরিকাঠামোগত পরিবর্তনের জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিতে পারে, তবে সেই প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়ন নির্ভর করে দক্ষ প্রকৌশলীদের কর্মদক্ষতার উপর। শনিবার আগরতলার নেতাজি চৌমুহনীস্থিত পূর্ত দপ্তরের কনফারেন্স হলে অনুষ্ঠিত ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টারের ১৯তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী বলেন, “রাজ্যের সার্বিক অগ্রগতিতে প্রকৌশলীদের সঠিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের কর্মদক্ষতা ও নিষ্ঠার মাধ্যমেই সরকার পরিকল্পিত প্রকল্পগুলিকে সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবে। সেই কাজকে সঠিকভাবে সম্পন্ন করেই ত্রিপুরাকে উন্নয়নের সঠিক দিশায় এগিয়ে নিতে হবে।”
এই অনুষ্ঠানের আয়োজক ছিল ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টার, যার সহযোগিতায় যুক্ত ছিল রাজ্য সরকারের পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর ও নগরোন্নয়ন দপ্তর। সভায় উপস্থিত প্রকৌশলীদের উদ্দেশে পরিবহন মন্ত্রী আশা ব্যক্ত করেন, তাঁরা আগামী দিনে সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন।
তিনি সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে বলেন, আগামী দিনেও সরকারের পক্ষ থেকে তাদের পাশে থেকে কাজ করা হবে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top