News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বনমালীপুরে দুঃসাহসিক চুরি, ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উধাও
Image

বনমালীপুরে দুঃসাহসিক চুরি, ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উধাও

আগরতলা, ২৪ আগস্ট: শহরের প্রাণকেন্দ্র বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাব সংলগ্ন এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে চোর। ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো এলাকায়।

বাড়ির মালিক শুক্লা দেববর্মা জানিয়েছেন, তিনি গত রাতে বাড়িতে ছিলেননা। বাড়ি ফাঁকা থাকার সুযোগে চোরের দল তালা ভেঙে ভেতরে ঢুকে আলমারির ভেতর রাখা স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয়। ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমেছে।

ঘটনার পর এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। তাদের অভিযোগ, শহরের মাঝখানে এভাবে বারবার চুরি হওয়া নিরাপত্তা ব্যবস্থার বড়সড় প্রশ্ন তুলছে।

Releated Posts

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top