News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলায় কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের ত্রিবার্ষিক সম্মেলন
Image

আগরতলায় কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের ত্রিবার্ষিক সম্মেলন

আগরতলা, ২৪ আগস্ট : কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। স্থান ছিল আগরতলার মুক্তধারা অডিটোরিয়াম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেবসহ সংঘের কর্মীবৃন্দরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিধায়ক সুশান্ত দেব জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী কৃষকদের হাতে নানা ধরনের সুযোগ-সুবিধা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, যার ফলে কৃষিক্ষেত্রে উন্নয়ন সম্ভব হচ্ছে। তিনি আরও বলেন, কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ কৃষকদের নতুন সুবিধা ও প্রকল্প সম্পর্কে সচেতন করতে অব্যাহতভাবে কাজ করছে। সংঘের মূল লক্ষ্য একটাই—কৃষকেরা যাতে কোনো সমস্যায় না পড়েন এবং আগের দিনের মতো দপ্তরের দরজায় দরজায় ঘুরতে না হয়।

২৫ বছরের দীর্ঘ সময় ধরে রাজ্যের মানুষকে হয়রানির যে সংস্কৃতি চলছিল, তা জনগণ উপলব্ধি করেছে। ২০১৮ সালে সেই নেতিবাচক ধারা থেকে বেরিয়ে এসে রাজ্যবাসী নতুন পথে হাঁটতে শুরু করেছে। বর্তমান সরকার ইতিবাচক মানসিকতা নিয়ে উন্নয়নের কাজে মনোনিবেশ করেছে। তবে এখনও কিছু কর্মচারী পুরোনো সরকারের মানসিকতা ও অভ্যাস আঁকড়ে ধরে আছে এবং তারা ইচ্ছাকৃতভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। রবিবার মুক্তধারা অডিটরিয়ামে কৃষি বিভাগীয় সম্মেলনে এই মন্তব্য করেন বিধায়ক সুশান্ত দেব।

সম্মেলনে কৃষিক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা ও কৃষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন প্রস্তাব গৃহীত হয় বলে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top